খুলনা | বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩

জাতীয়করণ হচ্ছে খুলনার ৯ শিক্ষাপ্রতিষ্ঠান

খবর প্রতিবেদন |
১০:৫৭ পি.এম | ১১ নভেম্বর ২০২৬


২০২৬ সালে সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয়করণ হওয়া কিংবা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে রয়েছে খুলনা বিভাগের ৯টি স্কুল-কলেজ। চলতি বছরের জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত জাতীয়করণ হওয়া এবং জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

মন্ত্রণালয় সূত্রে এই তালিকায় থাকা ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হাতে পেয়েছে  গণমাধ্যম।

জাতীয়করণের তালিকায় থাকা খুলনার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো —খুলনা জেলার সদর উপজেলাধীন ‘শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়’, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন ‘মহম্মদপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়’, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন ‘কুমারখালী এম এন (মথুরা নাথ) পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়’, বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন ‘পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়’, খুলনা জেলার খালিশপুর উপজেলাধীন ‘বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়’, খুলনা জেলার দাকোপ  উপজেলাধীন ‘বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়’, ঝিনাইদহ জেলার সদর উপজেলাধীন ‘কাঞ্চননগর স্কুল এন্ড কলেজ’, খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন ‘গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়’, এবং ঝিনাইদহ জেলার সদর উপজেলাধীন ‘ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ’।  

প্রিন্ট

আরও সংবাদ