খুলনা | বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩

জলবায়ু সম্মেলন : চাই কার্যকর উদ্যোগ

|
১১:৪৭ পি.এম | ১১ নভেম্বর ২০২৬


জলবায়ু পরিবর্তনের ক্ষত এখন আর অদৃশ্য নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে তা আজ রূঢ় বাস্তবতা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ভাষায়, ‘আমরা জলবায়ুর চরম পরিস্থিতির এক নতুন যুগে প্রবেশ করেছি।
অথচ হতাশার দিক হলো, এই কঠিন বাস্তবতা মোকাবেলায় যে প্রস্তুতি থাকা দরকার, তা নেই। বিশেষ করে সা¤প্রতিক বছরগুলোয় উন্নত বিশ্বের দেশগুলো যেসব প্রতিশ্র“তি দিয়ে আসছে, বাস্তবে সেসবের প্রতিফলন ঘটছে না। এমন প্রেক্ষাপটে গত শনিবার থেকে তুরস্কে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন, কপ৩১। আশা করা হচ্ছে, বিভিন্ন দেশের সরকারপ্রধান, প্রতিনিধি এবং সারা বিশ্বের পরিবেশকর্মীরা এতে অংশ নেবেন। এদিকে সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল মঙ্গলবার তুরস্কে পৌঁছেছেন।
প্রতিবছর জাতিসংঘের উদ্যোগে আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ) ঘিরে বিশ্বের কোটি কোটি মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু পরিতাপের বিষয় হলো, প্রতিবছরই সম্মেলন শেষে নিছক প্রতিশ্র“তি আর কাগুজে চুক্তির বাইরে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ খুব একটা দেখা যায় না।
জাতিসংঘের জলবায়ু চুক্তি অনুযায়ী, পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণে দায়ী উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেবে। কিন্তু তিক্ত বাস্তবতা হলো, এই সহায়তার পরিমাণ প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। সংস্থাটির পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ‘এমিশনস গ্যাপ রিপোর্ট’ বলছে, অভিযোজনের জন্য ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন। অথচ ২০২৪ সালে আন্তর্জাতিক পর্যায়ের সরকারি অর্থায়নে এ খাতে পাওয়া গেছে মাত্র ২৮.২ বিলিয়ন থেকে ৩১.৭ বিলিয়ন ডলার।
বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অতি নগণ্য (১ শতাংশেরও কম) হওয়া সত্তে¡ও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার হতে হচ্ছে আমাদের।
ঘন ঘন প্রলয়রী ঘূর্ণিঝড়, অসময়ে বন্যা, নদীভাঙন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি এবং তীব্র দাবদাহ আজ বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে চরম হুমকির মুখে ফেলেছে। অভ্যন্তরীণ ‘জলবায়ু উদ্বাস্তু’র সংখ্যাও দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে।
এবারের কপ৩১ সম্মেলনে সভাপতিত্ব করছে তুরস্ক। আর  আলোচনায় নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। এই দু’টি দেশ এবারের সম্মেলনকে ‘বাস্তবায়নের সম্মেলন’ হিসেবে তুলে ধরছে।
আমরাও মনে করি, এই পৃথিবী নামক গ্রহটি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। উন্নত বিশ্বের দেশগুলোর প্রতিশ্র“তি কূটনীতির টেবিল থেকে বাস্তবে রূপান্তরিত করতে হবে। এ লক্ষে এবারের জলবায়ু সম্মেলন সফল হোক এটিই প্রত্যাশা।
 

প্রিন্ট

আরও সংবাদ