খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবলের প্রথম ম্যাচে খুলনার জয়

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১২:০১ এ.এম | ১২ নভেম্বর ২০২৬


ঝিনাইদহের কালীগঞ্জে শুরু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ । বুধবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে আট দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে স্বাগতিক কালীগঞ্জ দামোদরপুর ফুটবল একাদশকে ৪-৩ গোলে হারিয়েছে খুলনা এসবিকে ফুটবল একাদশ।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এড. এম এ মজিদ। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহŸায়ক হামিদুল ইসলাম হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর রেফারির বাঁশিতে মাঠে গড়ায় বল।
উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে নির্ধারিত সময়ের প্রথম ও দ্বিতীয়ার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জয় পায় খুলনা এসবিকে ফুটবল একাদশ। বিজয়ী দলের অধিনায়ক শিমুল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নায়মুর রহমান রানা, টুটুল হোসেন ও মারুফ হোসেন। ধারাভাষ্য দেন রবিউল ইসলাম। খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তবিবর রহমান মিনি, ডাঃ নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, হারুনুর রশিদ মোল¬া, ইলিয়াস রহমান মিঠু, মিজানুর রহমান লাল্টু ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি সামসুল ইসলাম। অনুষ্ঠান ও মাঠ পরিচালনা করেন তৌফিকুজ্জামান কাজল।

প্রিন্ট

আরও সংবাদ