খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিটি উপজেলায় সমাবেশ ও প্রতিরোধ মিছিলের কর্মসূচি ঘোষণা

খবর বিজ্ঞপ্তি |
১২:১৭ এ.এম | ১২ নভেম্বর ২০২৬


দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে খুলনা জেলার সকল উপজেলা ও পৌরসভায় আগামী সাতদিন প্রতিবাদ সমাবেশ ও প্রতিরোধ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী যৌথ বিজ্ঞপ্তিতে প্রতিটি ইউনিটের নেতা-কর্মীদের এ কর্মসূচি সফলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন। এসব কর্মসূচিতে জেলা বিএনপি’র দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত থাকবেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ