খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

জাতীয় নাগরিক পার্টি পাইকগাছার আংশিক আহবায়ক কমিটি গঠন

পাইকগাছা প্রতিনিধি |
১২:৫৯ এ.এম | ১২ নভেম্বর ২০২৬


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাইকগাছা উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একটি আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দুই মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। 
চলতি বছর গত ১০ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি, খুলনা জেলা আহবায়ক কমিটির প্যাডে এই আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে আমিনুল ইসলামকে আহবায়ক ও আব্দুল কাদের নয়নকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। 
কমিটির অন্যান্য শীর্ষ পদগুলোতে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন শেখ নূরজয় চিশতীকে সিনিয়র যুগ্ম-আহŸায়ক, মোঃ শাহিন ইসলাম ও মোঃ ফয়সাল আহমেদকে যুগ্ম-আহŸায়ক, মোঃ ইসমাইল সরদারকে সিনিয়র যুগ্ম-সদস্য সচিব, লতা বেগমকে যুগ্ম সদস্য-সচিব এবং আসিফ সরদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। স্মারক নং-এনসিপি/খু.জে/উ.আ.ক/২০২৬-২৭/০৫মূলে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী সাত (৭) দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত কমিটি গঠনের নেপথ্যে সুপারিশ করেছেন খুলনা জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোঃ জায়েদুর রহমান (প্রিন্স)। এছাড়া সার্বিক এই কমিটি অনুমোদন করেছেন জাতীয় নাগরিক পার্টি খুলনা জেলার আহŸায়ক মাহমুদ হাসান ফয়জুল্ল¬াহ ও সদস্য সচিব আরিফুজ্জামান উজ্জ্বল। এই কমিটি গঠনের ফলে পাইকগাছা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম আরও সুসংহত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় নেতাকর্মীরা।  
 

প্রিন্ট

আরও সংবাদ