খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

ট্যাংকের ভেতর লুকিয়ে রক্ষা পেলেন না মাদক বিক্রেতা

পাইকগাছা প্রতিনিধি |
০১:০০ এ.এম | ১২ নভেম্বর ২০২৬


পাইকগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই পিস ইয়াবাসহ এক মাদক ক্রেতাকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক মাদক বিক্রেতাকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত (সামারি ট্রায়াল) পরিচালনা করে মাদক ক্রেতাকে এক মাস এবং বিক্রেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার শামুকপোতা এলাকা থেকে দুই পিস ইয়াবাসহ ইকবাল গাজী (পিতা খোকন গাজী) নামের এক মাদক ক্রেতাকে আটক করে থানা পুলিশ। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ইকবালের দেওয়া তথ্যের ভিত্তিতে কপিলমুনি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা বাদশা সরদারকে (পিতা: আব্দুল সরদার) আটক করা হয়। গ্রেপ্তারের হাত থেকে বাঁচতে সে নিজ বাড়ির পানির ট্যাংকের ভেতর লুকিয়ে পড়লেও শেষ রক্ষা হয়নি পুলিশের চোখ ফাঁকি দিয়ে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদকসেবী কিংবা বিক্রেতা কাউকেই ছাড় দেওয়া হবে না। এলাকার যুবসমাজকে রক্ষায় পুলিশের এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
 

প্রিন্ট

আরও সংবাদ