খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

বিধিমালার অজুহাতে ব্যাটারি রিকশা উচ্ছেদ ও কোনো কোম্পানির হাতে জিম্মি করা যাবে না

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৭ এ.এম | ১২ নভেম্বর ২০২৬


বিধিমালাকে ব্যাটারি রিকশা উচ্ছেদের হাতিয়ার ও কোনো কোম্পানির হাতে জিম্মি না করা এবং বর্তমানে চলাচলরত ব্যাটারি রিকশার কাঠামো পরিবর্তনে অন্তত দুই বছর সময় প্রদান করাসহ সদ্য প্রণীত “ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬ সংশোধনে ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে রিকশা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ খুলনা মহানগর শাখা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করেছে। 
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর হাতে স্মারকলিপি তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের খুলনা মহানগর কমিটির আহŸায়ক জনার্দন দত্ত নান্টু, কোষাধ্যক্ষ কোহিনুর আক্তার কনা, সদস্য আব্দুল করিম, ইউনুস আহমেদ মাসুদ, আবদুল আলিম, জাহাঙ্গীর শেখ, রাহাত আহমেদ, নান্টু হাওলাদার, ফিরোজ মোল্লা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ২০১৩ সাল থেকে দেশব্যাপী প্রথম ও একমাত্র জাতীয় সংগঠন হিসেবে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃত্বে ব্যাটারিচালিত যানবাহনের বৈধতার দাবিতে আন্দোলন করে আসছে। বেশ কয়েকবার স্মারকলিপির মাধ্যমে নীতিমালা, বিধিমালা এবং আধুনিকায়নের ব্যাপারে সুপারিশ দিয়েছে। আজকের এই বিধিমালা আমাদের ধারাবাহিক আন্দোলনের ফসল। কিন্তু শুরু থেকেই এতগুলো গুরুতর অসংগতি বা অস্পষ্টতা নিয়ে যাত্রা শুরু করলে ৬০ লক্ষ্য যানবাহনের খাতে বা সড়ক ব্যবস্থাপনায় এই বিধিমালা শৃঙ্খলার পরিবর্তে জটিলতা সৃষ্টি করতে পারে। আমরা আশা করবো, বিধিমালাকে বিদ্যমান গাড়ি উচ্ছেদের হাতিয়ার না করে বর্তমানে রাস্তায় চলাচলরত গাড়ির কাঠামো পরিবর্তনের জন্য কমপক্ষে ২ বছর প্রদান করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, বিধিমালার কোথাও চালকদের লাইসেন্স নেওয়ার বিষয়টি উল্লেখ নাই। একজন চালক প্রশিক্ষণ বা লাইসেন্স ছাড়া কিভাবে ব্যাটারি রিকশা চালাবে। ফলে বিধিমালায় গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে চালকদের লাইসেন্সের বিষয়টি সংযোজন করার জোর দাবি বা প্রস্তাবনা থাকবে। তাঁরা ই-রিক্সার লাইসেন্স, ফিটনেস ও উৎপাদনের অনুমোদন প্রক্রিয়ায় বিআরটিএ’কে অন্তর্ভুক্ত করা, প্রকৃত চালক-মালিকদের লাইসেন্স ও নিবন্ধন প্রাপ্তি নিশ্চিত করা এবং নিবন্ধন-নবায়ন ফি কমানোর আহŸান জানান। সৌর বিদ্যুৎ ব্যবহার ও গাড়ির বীমা প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন, সৌর বিদ্যুৎ অনেক ব্যয়বহুল, যা রিক্সা চালক বা ক্ষুদ্র মালিকের পক্ষে বহন করা সম্ভব নয়। ফলে মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে চার্জিং স্টেশন স্থাপন করা এবং কোনো গাড়ি বা বীমা কোম্পানির কাছে জিম্মি না করারও আহŸান জানান বক্তাগণ। একই সাথে বিধিমালা সংশোধন ও সংযোজন প্রক্রিয়ায় সকল অংশীজনকে যুক্ত করাসহ সংগ্রাম পরিষদের ৯ দফা দাবি বা প্রস্তাবনা মেনে সরকার নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন করবেন বলে সংগ্রাম পরিষদ প্রত্যাশা করছে।

প্রিন্ট

আরও সংবাদ