খুলনা | বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩

সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী’র সাথে এমইউজে নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

খবর বিজ্ঞপ্তি |
০১:৪১ এ.এম | ১২ নভেম্বর ২০২৬


জিয়াউর রহমান ফাউন্ডেশন পরিচালক সাংবাদিক আমিরুল  ইসলাম কাগজীর সাথে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার পক্ষ থেকে ফুলেল শুভেচছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী খুলনা প্রেসক্লাবে আসলে এমইউজে কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তৈয়ব মুন্সী, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম-সম্পাদক বেল্লাল হোসেন সজল, এমইউজের সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক খায়রুল আলম, মোঃ নূরুল আমিন প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ