খুলনা | বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩

গ্রাহকদের তেল কম দেওয়ার অভিযোগ

তালায় ইউরিকা ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা, বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৪২ এ.এম | ১২ নভেম্বর ২০২৬


সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল দেওয়ার অভিযোগে তালা উপজেলার মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ফিলিং স্টেশনটিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই খুলনার পরীক্ষক মোঃ রহিজ আহম্মেদ উপস্থিত ছিলেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, গ্রাহকদের তেল কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গ্রাহকদের অভিযোগের সত্যতা পাওয়ায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, পাম্পে যে মেশিনে তেল কম দেওয়া হচ্ছিল ওই মেশিন  যতদিন  তেলের পরিমাপ সঠিক না হবে ততদিন পর্যন্ত ফিলিং স্টেশনের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ