খুলনা | বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩

আজ বাদ আছর নামাজে জানাজা

সাবেক বিভাগীয় কর কমিশনার একিউএম রেজাউর রহমানের জীবনের অবসান

আল মাহমুদ প্রিন্স |
০১:৪৩ এ.এম | ১২ নভেম্বর ২০২৬


খুলনা ও বরিশাল বিভাগের সাবেক কর কমিশনার ও সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহŸায়ক সৈয়দা রেহেনা ঈসার জ্যেষ্ঠ ভাই ও প্রয়াত সামছুর রহমানের বড় ছেলে বিশিষ্ট সমাজসেবক একিউএম রেজাউর রহমানের বর্ণাঢ্য জীবনের অবসান হয়েছে। বার্ধক্যজনিত কারণে তিনি গত ১০ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
মৃত্যুকালে তিনি চার মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক বিভাগীয় কর কমিশনার একিউএম রেজাউর রহমানের মরদেহ আজ (বৃহস্পতিবার) খুলনা মহানগরীর ৫৭, রূপসা স্ট্যান্ড রোডস্থ নিজ বাসভবনে আনা হবে। মরহুমের নামাজে জানাজা বাদ আছর রূপসা স্ট্যান্ড রোডস্থ বায়তুশ শরফ জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মরহুমের পিতা তৎকালীন ব্রিটিশ সরকারের খুলনা জেলা ম্যাজিস্ট্রেট সামছুর রহমানের কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে। রেজাউর রহমান তিন ভাই ও দুই বোনের মধ্যে বড়। তার পৈতৃক ভিটা রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের নিকলাপুর গ্রামে। ছোট বেলা থেকে এ পল্লীতে বেড়ে ওঠা। রেজাউর রহমানের বড় মেয়ে সুবর্ণা ও ছোট মেয়ে রিমন আমেরিকা এবং মেজ মেয়ে সুমনা অস্ট্রেলিয়ার বাসিন্দা।  
অনুসন্ধানে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডে কর ক্যাডারের কর্মকর্তা একিউএম রেজাউর রহমান বাংলাদেশের কর প্রশাসন অঙ্গনে একজন পরিচিত মুখ ও লেখক। তবে প্রশাসনিক বিন্যাসে খুলনা ও বরিশাল বিভাগ সাধারণত পৃথক কর অঞ্চল বা কর আপীল অঞ্চলের আওতাভূক্ত হয়ে থাকে। 
শিক্ষাজীবন : তাঁর শিক্ষাজীবনের প্রাথমিক ও মাধ্যমিক ধাপ দেশের কোনো একটি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে সম্পন্ন হয়। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন। তিনি উচ্চশিক্ষার জন্য দেশের স্বনামধন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য, হিসাববিজ্ঞান বা এজাতীয় কোনো তাত্তি¡ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে পেশাগত উৎকর্ষ সাধনের জন্য কর ও অর্থনৈতিক আইন সংক্রান্ত বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ ও পড়াশোনা সম্পন্ন করেন।
কর্মময় জীবন : তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে সরকারি চাকুরিতে যোগদান করে কাস্টমস ও ভ্যাট বা কর ক্যাডারে কর্মজীবন শুরু করেন।
পেশাগত দায়িত্ব ও পদায়ন : কর্মজীবনে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের অধীন দেশের বিভিন্ন কর অঞ্চল, আপীল অঞ্চল এবং সার্কেলে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি উপ-কর কমিশনার, যুগ্ম-কর কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকুরির সুবাদে তাকে খুলনা ও বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের করদাতা ও প্রশাসনিক দায়িত্ব সামলাতে হয়েছে। তিনি তাঁর কর্মদক্ষতা, সততা এবং কর আইন বিষয়ক লেখালেখির মাধ্যমে দেশের রাজস্ব আহরণ ও কর সংস্কৃতি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
পেশাগত গ্রন্থ রচনা : একিউএম রেজাউর রহমান কেবল একজন সরকারি কর্মকর্তা ছিলেন না, বরং কর ও ভ্যাট আইনের একজন বিশিষ্ট লেখক ও গবেষক ছিলেন। জাতীয় রাজস্ব বোর্ডের আইন-কানুন, আয়কর, মূসক এবং কোম্পানি ট্যাক্স প্র্যাকটিস নিয়ে তাঁর বেশ কিছু প্রশংসিত বই ও স্টাডি ম্যানুয়াল রয়েছে। আয়কর, দানকর ও মূল্য সংযোজন কর আইনের বিভিন্ন নির্দেশিকা ও সারসংক্ষেপ বইগুলো কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং করদাতাদের মাঝে অত্যন্ত জনপ্রিয়।   
সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী বলেন, একিউএম রেজাউর রহমান বর্ণাঢ্য কর্মজীবনে তিনি নারী শিক্ষার প্রসার ঘটাতে রূপসা উপজেলার অবহেলিত সুবিধা বঞ্চিত জনপদে (বাগমারা গ্রামে) শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৯৩ সালে তার পিতা সামছুর রহমানের নামে এক একর জমির উপর একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করে অসামান্য অবদান রেখে গেছেন তিনি। 
সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির শোক : খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সৈয়দা রেহেনা ঈসা’র বড় ভাই একিউএম রেজাউর রহমান (৮৫) ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, শিক্ষক-কর্মচারী, এলাকাবাসী ও শিক্ষার্থীবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ