খুলনা | শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ | ২৯ কার্তিক ১৪৩৩

তিন দিনের মধ্যে ব্যবস্থা নেয়ার আল্টিমেটাম

খুলনায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভয়ে ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি

খবর বিজ্ঞপ্তি |
০১:৩২ এ.এম | ১৩ নভেম্বর ২০২৬


খুলনায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন কেমিস্ট ও ফার্মেসি ব্যবসায়ীরা। বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।এ পরিস্থিতিতে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন খুলনার সাধারণ কেমিস্ট ব্যবসায়ীরা। অন্যথায় তিন দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে নগরীর সব কেমিস্ট মালিকানাধীন ফার্মেসি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
স¤প্রতি বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার কার্যালয়ে দেওয়া স্মারকলিপিতে তুলে ধরা হয় এসব অভিযোগ। এতে বলা হয় আমরা ফার্মেসী ব্যবসায়ীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত জনগনের সেবা দিয়ে আসছি। সম্প্রতি খুলনার বেশ কয়েকটি ফার্মেসিতে চাদাবাজরা বিশাল অংকের চাদা দাবি করেছে। পাশাপাশি না দিলে প্রান নাশেরও হুমকি দিয়েছে।যার পলে ভয়ে শহরের বেশ কিছু ফার্মেসি বন্ধ রয়েছে। অথচ উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোন ব্যবস্থা নেয়া হয়নি। স্মারকলিপিতে আগামী তিন দিনের মধ্যে সন্ত্রাসী চাদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে খুলনার সকল ব্যবসায়ী ফার্মেসি বন্ধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।
 

প্রিন্ট

আরও সংবাদ