খুলনা | শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ | ২৯ কার্তিক ১৪৩৩

সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভায় বক্তারা

গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হতো

নিজস্ব প্রতিবেদক |
০১:৫২ এ.এম | ১৩ নভেম্বর ২০২৬


সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুজনের খুলনা মহানগর ও জেলা কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে আহছান উল্লাহ কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিথি ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ জাকির হোসেন। সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি এড. কুদতর ই খুদা। জেলা কমিটির সম্পাদক এস এম সোহরাব হোসেনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন নগর কমিটির সম্পাদক এসকেএম তাছাদুজ্জামান, নিজাম উর রহমান লালু, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আঃ হালিম, শেখ আইনুল হক, সৈয়দ আলী হাকিম, এড. মামুনর রশীদ, খলিলুর রহমান সুমন, মাহবুবুল হক, সাব্বির খান, আঃ রাজ্জাক, আরিফুল ইসলাম, শ্যামল কুমার রায়, বনানী সুলতানা ঝুমু, ইরাক আলী, এস এম তৌসিফুজ্জামান, কৃষ্ণা দাস প্রমুখ। সভায় বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হতো।  গণতন্ত্রের স্বার্থে অবিলম্বে এ দু’টি বিষয় বাস্তবায়নের জোর দাবি জানানো। খুলনার আইনশৃঙ্খলা অবনতি নিয়ে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, খুলনা যেন এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও খুন হচ্ছে। চরম আতঙ্কের মধ্যে দিন যাপন করছে নগরবাসী। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতায় খুলনা আজ মৃত্যু পুরিতে পরিণত হয়েছে। অবিলম্বে আইনশৃঙ্খলা উন্নতি করতে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন বক্তারা। তারই ধারাবাহিকতায় আগামী ২০ নভেম্বর সকালে কেএমপির সদর দপ্তরের সামনে মানববন্ধন ও পুলিশ কমিশনারের নিকট স্মারক লিপি পেশ করা হবে। উল্লেখ্য, ২০০২ সালের ১২ নভেম্বর সুজনের জন্ম হয়। তখন থেকে দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে লড়াই চালিয়ে যাচ্ছে। যা এখন অব্যাহত।

প্রিন্ট

আরও সংবাদ