খুলনা | শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ | ২৯ কার্তিক ১৪৩৩

পাইকগাছায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে মনিরুল হাসান বাপ্পী

বাংলাদশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে দেশকে অকার্যকর করতে চেষ্টা করছে

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৩ এ.এম | ১৩ নভেম্বর ২০২৬


জেলা বিএনপি’র সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, আজকের এই উদ্যোগ কেবল একটি চিকিৎসা ক্যাম্প নয়, এটি অবহেলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এক মহান প্রয়াস। আমাদের জনপদের সাধারণ মানুষ অর্থাভাবে অনেক সময় সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের এই ফ্রেন্ডশিপ প্রোগ্রাম পাইকগাছার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিশাল আশীর্বাদ হয়ে এসেছে। আগামী তিন মাস জুড়ে এই সেবা কার্যক্রমের মাধ্যমে আমাদের এলাকার মায়েরা, ভাইয়েরা ও বয়স্ক মানুষেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং ফ্রি ওষুধ পাওয়ার সুযোগ পাবেন। আসুন, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের এই কল্যাণে আমরা সবাই এক হয়ে কাজ করি এবং একে অপরকে সহযোগিতা করি। সমাজ ও দেশের উন্নয়নে সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি। তাই প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ সবসময় অব্যাহত রাখা উচিত। তিনি ক্যাম্পের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফেন্ডশীপ প্রোগ্রামে আওতায় পাইকগাছায় ৩ মাসের ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী খুনি আওয়ামী নেতৃত্বাধীন সরকার দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা রেখে পালিয়ে গেছে। বিএনপি জনসাধারণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে। বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টর ঢেলে সাজাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সুপ্রতিষ্ঠিত হচ্ছে, তখন নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপি’র সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপি’র সাধারন সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আবু সাঈদ, যুগ্ম-আহবায়ক আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস, তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপি’র সাবেক সভাপতি সেলিম রেজা লাকি, সাজ্জাদ হোসেন মানিক, আনোয়ারুল ইসলাম, বেনজির আহমেদ লাল, মোস্তফা মোড়ল, মিজান জোয়ার্দার, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলাদলের সভাপতি লক্ষী রানী গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, পৌরসভা যুবদলের আহবায়ক জিএম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, আবু মুসা, কপিলমুনি বিএনপি’র নেতা আনারুল ইসলাম, সন্তোষ কুমার সরকার, সাত্তার মোড়ল, সুজিত মন্ডল, কলিঙ্গরাজ মন্ডল, শেখ আবু সাঈদ, মোঃ মনিরুজ্জামান মন্টু, সাদ্দাম হোসেন ও হুরায়রা বাদশা প্রমুখ। 
জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী সকালে পাইকগাছা বাস মালিক সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরবর্তীতে গড়ইখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পাইকগাছার রাড়ুলী ইউনিয়ন ভূবনমহনী স্কুলের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময়ে করেন। পাইকগাছার আর কে বি কে হরিশচন্দ্র স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন। বিকেল ৪টায় আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাব আয়োজিত আগড়ঘাটা হাইস্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা-২০২৬ উদ্বোধন করেন। বিকেলে কপিলমুনিতে খুলনা জেলা পরিষদের মার্কেটের নির্মাণ কাজের উদ্বোধন করেন। মাগরিবের নামাজ পরবর্তী কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন বিএনপি’র আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সন্ধ্যা সাড়ে ৭টায় কপিলমুনি বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশ জুড়ে জ্বালাও পোড়াও ককটেল নিক্ষেপ, পেট্রোল বোমা নিক্ষেপ, নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন বিএনপি’র মিছিলে উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ