খুলনা | শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ | ৩০ কার্তিক ১৪৩৩

রূপসায় বিএনপি নেতা জাকির হত্যাকান্ডে মামলা হয়নি : দাফন সম্পন্ন, শোক প্রকাশ

রূপসা প্রতিনিধি |
০১:২৪ এ.এম | ১৪ নভেম্বর ২০২৬


রূপসা সদর ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য মোঃ জাকির হোসেনকে গুলি করে হত্যার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। এমনকি এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ।
এদিকে গতকাল শুক্রবার বাদ আসর উত্তর খাজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে জাকিরের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নিজ গ্রাম উত্তর খাজাডাঙ্গায় পৌঁছালে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও রাজনৈতিক নেতাকর্মীরা। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
তাকে শেষবারের মতো দেখতে এবং জানাজা নামাজে অংশগ্রহণ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জি এম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপি’র সদস্য শেখ আঃ রশিদ, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি’র সদস্য আছাফুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহবায়ক আবুল কালাম গোলদার, বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, কামরুল ইসলাম কচি, সাবেক জেলা বিএনপি নেতা জিএম আসাদ, জামায়াতে ইসলামী নেতা মোঃ নাজিমুদ্দিন, অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, বিএনপি নেতা ফিরোজ মাহমুদ, শামীম হাসান, হাকিম কাজী, বনি আমিন সোহাগ, মুন্না সরদার, খান আলিম হাসান, তরিকুল ইসলাম রিপন, মুক্তাদির বিল্লাহ, ইসরাইল বাবু, ফরহাদ হোসেন, নজরুল ইসলাম, টিটো জমাদ্দার, মেহেদী হাসান, আলম শেখ, হাফিজুর রহমান, সুলতান মাহমুদ বাদশা, এইচ এম কালাম, ফারুক শেখ, সেলিম রেজা, জিএম মাসুদ, আঃ গফফার, নাঈম আহম্মেদ, আসাদ ফকির, ওসমান গনী, আবু দাউদ দানিশ, ইব্রাহিম শেখ, মিরান, কালাম শেখ, কামরুল মোড়ল, গোলাম রসুল, লাভলু শেখ, সফর কাজী ও ফেরদৌস হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা নামাজ পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ ইয়াকুব আলী। জানাজা শেষে মরহুম মোঃ জাকির হোসেনকে উত্তর খাজাডাঙ্গায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সার্বিক বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুম খান জানান হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, মূলত তিনটি বিষয়কে সামনে রেখে জাকির হত্যাকাণ্ডের তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। দলীয় অভ্যন্তরীণ কোন্দল, নির্বাচন সংক্রান্ত বিরোধ নাকি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে তা গুরুত্বের সাথে খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য গত বৃহস্পতিবার রাত দশটার পর স্বল্প বাহির দিয়া  এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা বিএনপি নেতা জাকির হোসেন কে গুলি করে হত্যা করে । 
রূপসা উপজেলা বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ: জাকির শেখকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রূপসা উপজেলা বিএনপি। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে রূপসা উপজেলা বিএনপি’র আহŸায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক ও সিনিয়র যুগ্ম-আহŸায়ক বিকাশ মিত্রসহ উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন রাজনৈতিক নেতাকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ নিহত জাকির শেখের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রিন্ট

আরও সংবাদ