খুলনা | শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ | ৩০ কার্তিক ১৪৩৩

খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পেশাজীবী দলের সেমিনার

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৮ এ.এম | ১৪ নভেম্বর ২০২৬


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার খুলনা জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা মহানগর পেশাজীবী দলের সভাপতি শেখ মনজুর হাসান অপু। বিশেষ আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ  মাসুম  রশীদ, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন টিটো এবং খুলনা জেলা পেশাজীবী দলের সভাপতি এড. এস এম মনজুর কাদের মিঠু, এস এম ইকবাল হাসান তুহিন, শেখ সারাফাত হোসেন দুলু।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর পেশাজীবী দলের সহসভাপতি মিজানুর রহমান টিংকু, ক্রীড়া দলের জেলা শাখার সদস্য সচিব শেখ জাহাঙ্গীর হোসেন, সাতক্ষীরা পেশাজীবী দলের  সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ শহিদুল ইসলাম ও শেখ সোহরাব হোসেন বাবু, জুলফাত ইলা আগা, আলমগীর কবির রুবেল, ইউসা জহির, জসীমউদ্দীন লাবু, মাহবুব হাসান মুন্না, জেলা পেশাজীবী দলের সাধারণ সম্পাদক তাওহিদ রসুল শিমুল, জেলা সাংগঠনিক সম্পাদক জুবায়ের মোরশেদ এবং জেলার সিনিয়র সহসভাপতি মোজাহারুল ইসলাম, মোঃ হামিদুর রহমান ময়নাসহ পেশাজীবী দল এবং বিভিন্ন পেশাজীবী পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়তে সমগ্র পেশাজীবীদের দক্ষ শিক্ষিত একতাবদ্ধ করে দেশকে এগিয়ে নিতে ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব এবং দেশের গণতন্ত্র, জাতীয় ঐক্য ও রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।

প্রিন্ট

আরও সংবাদ