খুলনা | শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ | ৩০ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর ৯শ’ স্কয়ার ফুটের ছবি আঁকলেন ডুমুরিয়ার অমিত রাহা

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৩৯ এ.এম | ১৪ নভেম্বর ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০০ স্কয়ার ফুটের একটি ছবি অঙ্কন করেছেন ডুমুরিয়ার অমিত রাহা (২৫) নামে এক যুবক। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে তিনি ছবিটি অঙ্কন করেছেন বলে জানা গেছে।
কলেজ ছাত্র অমিত রাহা ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা আদর্শ গ্রামের অসীম রাহার ছেলে। দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে তিনি নিজ হাতে ছবিটি অঙ্কন করেছেন। শুক্রবার বেলা ১১টায় টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে ছবিটি উন্মোচন করা হয়। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর অঙ্কিত ছবির ভিডিও ছড়িয়ে পড়েছে। 
অমিত রাহা নিজ প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানান, তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র সহযোগী সংগঠন ছাত্রদলের একজন নিবেদিত কর্মী। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিরস্মরণীয় রাখতে এবং তার প্রতিভা বিকশিত করার লক্ষ্যে নিজ হাতে এ ছবিটি অঙ্কন করেছেন। তিনি অঙ্কিত ছবিটি প্রধানমন্ত্রীর হাতে যেন পৌঁছায় সেজন্য খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবির দৃষ্টি কামনা করেছেন। তিনি আরো বলেন, ছবিটি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছালে তার কাক্সিক্ষত স্বপ্ন বাস্তবায়িত হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মোল্লা আবুল কাশেম, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জোয়াদ্দার, আবু হানিফ জর্দার, শিক্ষক আশরাফ হোসেন, শফিকুল ইসলাম সরদার, শেখ মোজাম্মেল হোসেন, জিয়াউর রহমান জিয়া গাজী, রফিকুল ইসলাম, শেখ মুক্তা, কামরুল ইসলাম সরদার, জিএম সেলিম, বজলুর রহমান, রহমান গাজী, মাসুদ রানা খান, আমিনুর রহমান প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ