খুলনা | রবিবার | ১৫ নভেম্বর ২০২৬ | ১ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনায় যুবকের গাছের ডালে ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্ত্রীর দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক |
১১:২৮ পি.এম | ১৪ নভেম্বর ২০২৬


খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকার রেললাইনের পাশের একটি গাছ থেকে রায়হান (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কৈয়া বাজারমুখী রেললাইনের পাশে খৈয়েতলা এলাকার মোস্তর মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও নিহতের স্ত্রী সুমাইয়ার দাবি, তার স্বামীকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহত রায়হানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে। তিনি স্ত্রী সুমাইয়াকে নিয়ে খুলনা মহানগরীর সবুরের মোড় এলাকায় বসবাস করতেন। শনিবার সন্ধ্যার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহ শনাক্ত করেন স্ত্রী ও শাশুড়ি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের পাশে একটি গাছের সঙ্গে যুবকের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে আড়ংঘাটা থানা পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ সময় তার পকেটে থাকা একটি পরিচয়পত্রের মোবাইল নম্বরে যোগাযোগ করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে রায়হান ও সুমাইয়ার বিয়ে হয়। রায়হান আগে সৌদি আরব প্রবাসী ছিলেন। আকামার মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে তিনি খুলনায় ইলেকট্রিক ও রঙের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্ত্রী সুমাইয়া জানান, শুক্রবার বিকেলে স্বামীর সঙ্গে তার সর্বশেষ কথা হয়। ওই সময় রায়হান তাকে বিছানার চাদর ঠিক করে রাখতে বলেন এবং বাড়ি ফেরার সময় ফুল ও সুমাইয়ার পছন্দের তিনটি ক্যাডবেরি চকলেট নিয়ে আসবেন বলে জানান। এরপর থেকেই স্বামীর সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ ছিল।

প্রিন্ট

আরও সংবাদ