খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সভাপতি মনি, সম্পাদক মুন্না

উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ১৪ নভেম্বর ২০২৬


সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১০ সালে। এরপর বিভিন্ন জটিলতা ও ক্ষমতা আকড়ে থাকার প্রবণতায় বারবার থমকে গেছে নির্বাচন। এভাবেই কেটে গেছে ১৬ বছর। নানা প্রতিকুলতা অতিক্রম করে অবশেষে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হলো সেই কাঙ্খিত  নির্বাচন। এ নির্বাচনে ১৩টি পদের বিপরীতে প্রতিদ্ব›িদ্বতায় নামেন ২৮ প্রার্থী। উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ৯৩৬ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৮৮৯ জন। 
সভাপতি পদে আনারস প্রতীকে ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম মনি। অপর প্রার্থী নাজমুল ইসলাম বাবু (ছাতা প্রতীক) ২৮৩ ভোট। সহ-সভাপতির দু’টি পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে শেখ আহাদুজ্জামান (চশমা প্রতীক) ৫৩২ ভোট এবং শেখ আবু তাহের (মাছ প্রতীক) ৪৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ আমিনুর রহমান মুন্না (মোরগ প্রতীক) ৪৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী রাকিবুর জামান রুমি (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৫৬ ভোট।
যুগ্ম সম্পাদক পদে মোঃ নুরুন্নবী আবু (তলোয়ার প্রতীক) ৩৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী মীর রবিউল ইসলাম মিন্টু (চাকা প্রতীক) ২৭৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মনিরুজ্জামান খাঁন (হাতুড়ি প্রতীক) ৪০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী মোঃ শের আলী (আপেল প্রতীক) ৩০২ ভোট।কোষাধ্যক্ষ পদে ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ রজব আলী (দোয়াত কলম প্রতীক)। অপর প্রার্থী মোঃ মাহমুদ উল্লাহ (কলস প্রতীক) পেয়েছেন ৪১৪ ভোট। দপ্তর সম্পাদক পদে শেখ মনিরুল ইসলাম মিলন (মোটর সাইকেল প্রতীক) ৫১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী মোঃ ফারুক হোসেন (ফ্যান প্রতীক) পেয়েছেন ৩১১ ভোট।
প্রচার সম্পাদক পদে শেখ লুৎফর রহমান জুয়েল (গোলাপ ফুল প্রতীক) ৪৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী শেখ সাইফুল ইসলাম সান্টু (গরুর গাড়ি প্রতীক) পেয়েছেন ৩৭৩ ভোট। শেষ খবর পাওয়া পর্যন্ত চার টি সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতাকারী প্রার্থীদের ভোট গণনা চলছিল।
নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুশলিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ব্যবসায়ী আনিসুর রহমান এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্রনাথ মন্ডল। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্য ও গ্রামপুলিশ।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম ভোট গণনা কার্যক্রম পর্যবেক্ষণ ও সহযোগিতা করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ