খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

দিঘলিয়ায় ইউপি সদস্যের স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ৫ লাখ ৩০ হাজার টাকা লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
১১:৫৫ পি.এম | ১৪ নভেম্বর ২০২৬


খুলনার দিঘলিয়ায় সংখ্যালঘু হিন্দু স¤প্রদায়ের এক পরিবারের সদস্যকে জিম্মি করে মারধরের ভয় দেখিয়ে অপহরণ ও জমি বিক্রির ৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তদের একজন মাসুম মোল্যা। তিনি স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য রুমা নাসরিন ডেইজির স্বামী। তাঁর বিরুদ্ধে স্ত্রীর ইউপি সদস্য পরিচয় ও প্রভাব ব্যবহার করে এলাকায় নানা কর্মকান্ড পরিচালনা এবং সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগও রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সুশান্ত বিশ্বাস দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আড়–য়া গ্রামের বাসিন্দা সুশান্ত বিশ্বাস প্রায় তিন মাস আগে দিঘলিয়া থানাধীন লাখোহাটি মৌজায় তাঁর একটি জমি বাশার নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। জমি বিক্রির প্রায় এক সপ্তাহ পর আড়–য়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি পুলিশের পরিচয় দিয়ে মোটরসাইকেলে তাঁকে তুলে আমবাড়িয়া নদীর তীরের শ্মশানঘাটে নিয়ে যায়। সেখানে গিয়ে তিনি মাসুম মোল্যা ও মিশর মোল্যাকে দেখতে পান।
সুশান্তের অভিযোগ, মাসুম গং’র সঙ্গে পরস্পর যোগসাজসে অজ্ঞাত দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁর কাছে জমি বিক্রির টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে মাসুম ও মিশর তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। পরে জমি বিক্রি করা বাশারের কাছে ফোন করতে বলে মাসুম। এক সপ্তাহ পরে সুশান্ত কে মাসুমের মোটরসাইকেল যোগে বাশারের বাড়িতে গিয়ে এক লক্ষ টাকা নিয়ে আসে। পরের সপ্তাহে আড়–য়া চায়ের দোকানে এলাকাবাসীর সামনে সুশান্তর বড় ভাই ৫০ হাজার টাকা মাসুমকে দেয়। এভাবে মোট নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, যাওয়ার সময় এ ঘটনা কাউকে জানালে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা ও গুম করার হুমকি দেওয়া হয়। অভিযুক্তদের ভয়ে এবং পরিবারের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ করতে তাঁর বিলম্ব হয়েছে বলে উল্লেখ করেছেন ভুক্তভোগী।
এ ব্যাপারে বাশার এ প্রতিবেদককে বলেন, সুশান্তর কাছ থেকে জমি কেনার এক সপ্তাহ পরে আমার বাড়িতে মাসুম মোল্লা ও সুশান্ত আসে, তখন আমি এক লক্ষ টাকা দেই। 
এদিকে স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য রুমা নাসরিন ডেইজির স্বামী হওয়ায় মাসুম মোল্যা বিভিন্ন সময় স্ত্রী’র জনপ্রতিনিধির পরিচয় ও প্রভাব ব্যবহার করেন বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসুম মোল্যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃ মাসুম মোল্লা তার বিরুদ্ধে আনা অপহরণ, চাঁদাবাজি ও নগদ টাকা লুটের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি দাবি করেন, এটি স্থানীয় বিরোধের জেরে তার বিরুদ্ধে একটি সাজানো ও মিথ্যা অভিযোগ। নিজের অবস্থান ব্যাখ্যা করে মাসুম মোল্লা জানান, সুশান্ত বিশ্বাসের সাথে তার কেবল ৪৫ হাজার টাকার একটি সাধারণ লেনদেন ছিল, যা দেড়-দুই মাসের মধ্যেই পরিশোধ হয়ে মিটমাট হয়ে গেছে।
জমি বিক্রির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সুশান্ত তার জমি আমার এক আত্মীয় (বাশার)-এর কাছে বিক্রি করেছিলেন। জমি রেজিস্ট্রির প্রয়োজনে বাশারের অনুরোধে এবং সুশান্ত ও তার ভাইদের সাথে সরাসরি কথা বলে তাদের সম্মতিতেই আমার স্ত্রী (ইউপি সদস্য রোমানা আক্তার ডেইজি) নিয়ম অনুযায়ী একটি ওয়ারিশ সনদ প্রদান করেন। 
টাকা লুট বা প্রাণনাশের হুমকির বিষয়টি নাকচ করে দিয়ে তিনি আরও বলেন, “স্থানীয় নাসির মোল্লা নামে এক ব্যক্তির সঙ্গে আমার ব্যক্তিগত বিরোধ রয়েছে। তিনিই সুশান্তকে প্ররোচিত করে আমার সম্মানহানির উদ্দেশ্যে এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করিয়েছেন।”
 

প্রিন্ট

আরও সংবাদ