খুলনা | রবিবার | ১৫ নভেম্বর ২০২৬ | ১ অগ্রাহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের অভিঘাত অস্তিত্ব রক্ষার লড়াই

|
১১:৫৬ পি.এম | ১৪ নভেম্বর ২০২৬


বৈশ্বিক উষ্ণায়ন তথা গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম-অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় আমাদের দেশ প্রথম সারিতে। সংগত কারণে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই অনেক দেশের তুলনায় জরুরি।
এমন প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার স্পষ্ট লক্ষ্য নিয়ে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ যোগ দিয়েছে বাংলাদেশ। সম্মেলনের উচ্চ পর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে যে বিষয়গুলো উঠে এসেছে, তা আমাদের জন্য তো বটেই, বিশ্বের জন্যও তাৎপর্যপূর্ণ।
প্রতিবেদনে জানা যায়, জলবায়ু ঝুঁঁকিতে থাকা দেশগুলোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচটি প্রস্তাব দিয়েছেন। আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার আহŸান জানিয়েছেন-যাকে অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কেননা ধনী দেশগুলোর কার্বন নিঃসরণের জন্য বিশ্বকে উষ্ণায়নের কবলে পড়তে হয়েছে, আর তার অভিঘাত সহ্য করতে হচ্ছে তুলনামূলক পিছিয়ে থাকা দেশগুলোকে। প্রধানমন্ত্রীর প্রস্তাবে আরো রয়েছে-আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করা। পাশাপাশি নির্গমন হ্রাসের উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখা। পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে উত্তরণ ত্বরান্বিত করা এবং কপ৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া এ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা, যার ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য। এ ছাড়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করে জানিয়ে তারেক রহমান বলেন, শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে। তাঁর সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন।
এবারের সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ভাষণেও ঝুঁকিপূর্ণ দেশগুলোর কথাই প্রতিধ্বনিত হয়েছে। তিনি বলেছেন, ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে।
’ প্রশ্ন আসে, মহাসচিবের এই বাণী কি উন্নত বিশ্বের নেতারা শুনতে পান? তাই যদি হয়, তাহলে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপানের মতো দেশগুলোর সরকারপ্রধানরা সম্মেলনে যোগ দেননি কেন? বলা বাহুল্য, তাঁদের এই অনুপস্থিতি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নকে অনিশ্চয়তার মুখে ফেলে দেয়।
এ কথা অনস্বীকার্য, জলবায়ু পরিবর্তনের অভিঘাত আজ আর অদৃশ্য কিছু নয়, বরং কঠিন বাস্তবতা। আমাদের মতো দেশগুলোর জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, ঘন ঘন ঘূর্ণিঝড়, আকস্মিক বন্যা ও নদীভাঙনের মতো দুর্যোগে ব্যাপকসংখ্যক মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত। বহু মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এমন কঠিন বাস্তবতায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নামে যা হয়, তা অত্যন্ত হতাশাজনক। সম্মেলনের চতুর্থ দিনে প্রকাশিত জলবায়ু কার্যক্রম বিষয়ক গবেষণা সংস্থা ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকারের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছর ধরে বিশ্বজুড়ে জলবায়ু কার্যক্রম কার্যত স্থবির হয়ে আছে।
একটি বিষয় পরিষ্কার, এই পৃথিবী নামক গ্রহকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে জলবায়ু পরিবর্তনের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিতে হবে। উন্নত দেশগুলোকে দায়হীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর উচিত শক্তিশালী কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ে আরো সোচ্চার হওয়া।

প্রিন্ট

আরও সংবাদ