খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনার খালিশপুরে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৪ এ.এম | ১৫ নভেম্বর ২০২৬


‘‘পরিচ্ছন্ন ওয়ার্ড, সুস্থ পরিবেশ সচেতন নাগরিকের হোক অঙ্গীকার। নিজের এলাকা নিজের হাতে, পরিবর্তন আসুক সবার সাথে।” ‘আমাদের ওয়ার্ড, আমাদের দায়িত্ব পরিবর্তনে সবাই একসঙ্গে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার খালিশপুরের ১২ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে ছয় মাসব্যাপী ‘নাগরিক পরিচ্ছন্নতা মিশন-২০২৬’। সামাজিক সংগঠন নাগরিক উদ্যোগের ব্যানারে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলা এবং নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ববোধের সচেতনতা সৃষ্টি করা।
শনিবার সকাল ৯টায় খালিশপুরের আর লাইন জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ছয় মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ¯’ায়ী উদ্যোক্তা কমিটির সভাপতি সেলিম কাজী। উদ্যোক্তা টিমের উপস্থিত ছিলেন ওয়ারিশ, শাহজাদা সনি, নজরুল ইসলাম ও অহিদুল আলম অহিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  সংগঠনের সদস্য সচিব শেখ আল রুবেল। 
ছয় মাসব্যাপী এ কর্মসূচির যৌথ উদ্বোধন করেন এইচ এম আবু সালেক, খোদা বক্স কুরাইশি কাল্লু, মুনতাসির আল মামুন, আনোয়ার হোসেন শিমুল ও ডাঃ ইকবাল হোসেন। আরো উপস্থিত ছিলেন নুরে আব্দুল্লাহ, শফিকুল ইসলাম বাবু, নাদিম আলী, মাসুম খান খোকন, হাবিবুর রহমান, হারুন হাওলাদার খোকা, নাদিম হোসেন, রমজান আলী, যুবনেতা আল মামুন রনি, মঞ্জুর হোসেন, নাদিম হোসেন, আল মামুন, শহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন, জাহাঙ্গির হোসেন, নুরুল হক, পারভেজ, রিপন প্রমুখ।
এ কর্মসূচির মাধ্যমে ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করা, পরিবেশ দূষণ রোধে সচেতনতা বাড়ানো এবং এলাকাবাসীকে সম্মিলিতভাবে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণে ১২ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য এলাকায় পরিণত করা সম্ভব হবে।

প্রিন্ট

আরও সংবাদ