খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনায় আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৪ এ.এম | ১৫ নভেম্বর ২০২৬


জ্ঞানচর্চা, গবেষণা, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার্স সোসাইটির উদ্যোগে এবং সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং সেন্টারের উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন-২০২৬ সম্পন্ন হয়েছে। গত ১২ নভেম্বর বিকেল ৪টা থেকে খুলনার রূপসা স্ট্যান্ড রোডস্থ সিএসএস আভা সেন্টারে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, মতবিনিময় ও জ্ঞানচর্চার পর্ব ছিলো। সম্মেলনে বৈদিক জ্যোতিষ, হস্তরেখাবিদ্যা, জন্মকুণ্ডলী বিশ্লেষণ, সংখ্যাতত্ত¡সহ জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা হয়। আলোচনায় বক্তারা জ্যোতিষশাস্ত্রকে কল্পনানির্ভর বিষয় হিসেবে নয়, বরং গবেষণা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণভিত্তিক জ্ঞানচর্চার ক্ষেত্র হিসেবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তৃতা করেন ড. কেসিপাল, জ্যোতিষী স্বপন চক্রবর্তী, জ্যোতিষী মেধস চক্রবর্তী, জ্যোতিষী জে কে দেব, বিপ্লব ধর, নিরোজ কান্তি প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় দিন সাজানো হয় পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও শিক্ষার্থীদের অর্জন উদ্যাপনের নানা আয়োজনে। এদিন বিভিন্ন কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট, গোল্ড মেডেল ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্রের গবেষণা, চর্চা ও বিকাশে বিশেষ অবদান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ১০ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষ ‘স্বর্ণমুকুট পুরস্কার’ প্রদান করা হয়। এছাড়া মূল্যায়ন সভার আয়োজন করা হয় এবং দুই ব্যাচের মোট ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের ব্যবস্থা রাখা হয়, যার মধ্যে প্রতি ব্যাচে পাঁচজন করে শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিলেন। বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার্স সোসাইটির মহাসচিব ড. কে সি পাল সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশ-বিদেশের সম্মানিত অতিথি, জ্যোতিষী, আলোচক, বক্তা, বিচারক, মডারেটর, কবি, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত ব্যক্তিবর্গ এবং আয়োজনে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। 
সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। পাশাপাশি অনুষ্ঠানের বিচারক, মডারেটর, বক্তা, কবি, চিকিৎসক ও শিক্ষক  মিটুল কুমার বোসের আন্তরিক সহযোগিতার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন। তিন দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে জ্যোতিষশাস্ত্রের চর্চা, অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক পরিচিতি ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। সর্বোপরি, দেশ-বিদেশের অতিথি, আলোচক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতায় আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন-২০২৬ একটি সফল, স্মরণীয় ও অর্থবহ আয়োজনে পরিণত হয়। 

প্রিন্ট

আরও সংবাদ