খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

আরোহী গুরুতর আহত

আশাশুনিতে টিকটক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও আশাশুনি প্রতিনিধি |
১২:৩৫ এ.এম | ১৫ নভেম্বর ২০২৬


সাতক্ষীরায় মোবাইলে ভিডিও ধারণ করা অবস্থায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে চালক মোস্তাকিম (২২) নামের এক যুবক নিহত ও গুরুতর আহত হয়েছে আরোহী অপর এক যুবক। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আশাশুনি উপজেলাধীন চম্পাফুল-পারুলিয়া সড়কের বালিয়াপুর তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মোঃ মোমিন আলী সরদারের ছেলে। 
স্থানীয়দের বরাত দিয়ে আশাশুনি থানার উপ-পরিদর্শক শুভ জানান, সাতক্ষীরা থেকে দুই যুবক মোটরসাইকেলে এই এলাকায় ঘুরতে আসছিল। তারা  চম্পাফুল- পারুলিয়া সড়ক দিয়ে মোটরসাইকেলে দ্রুত গতিতে যাওয়ার সময় চালক মোস্তাকিম মোবাইলে ভিডিও ধারণ করছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ওই সড়কের বালিয়াপুর তালতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে চালক মোস্তাকিম ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হয় আরোহী অপর যুবক। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। 
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

প্রিন্ট

আরও সংবাদ