খুলনা | রবিবার | ১৫ নভেম্বর ২০২৬ | ১ অগ্রাহায়ণ ১৪৩৩

নগরীর মুসলমানপাড়ায় বসতবাড়িতে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক |
০১:১৬ এ.এম | ১৫ নভেম্বর ২০২৬


নগরীর মুসলমানপাড়া এলাকায় প্রয়াত আব্দুল জব্বার ডাক্তারের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা সম্ভব হয়নি। 
জানা গেছে, নগরীর মুসলমানপাড়া এলাকায় জব্বার ডাক্তারের বসতবাড়ির তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। টুটপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন বলেন, নগরীর মুসলমানপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। লেপ-তোশক পুড়ে গেছে।    

প্রিন্ট

আরও সংবাদ