খুলনা | রবিবার | ১৫ নভেম্বর ২০২৬ | ১ অগ্রাহায়ণ ১৪৩৩

রূপসায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পার ট্রাকে আগুন

রূপসা প্রতিনিধি |
০১:১৭ এ.এম | ১৫ নভেম্বর ২০২৬


রূপসায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইট-বালু বহনকারী একটি ডাম্পার ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার ভোররাতে রূপসা উপজেলার রামনগর মোল্লাবাড়ির সামনে এ ঘটনা ঘটে। গাড়ির মালিক মোঃ মাহাবু বেগ (৪৫)। তিনি উপজেলার নৈহাটি ইলাইপুর গ্রামের কাদের বেগ’র পুত্র। তার ট্রাকের নম্বর খুলনা মেট্রো-ভ-১১-০৩৫৫।
জানা যায়, ফজরের আজানের কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটি আগুনে পুড়ে যায়। কে বা কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুম খান জানান, ঘটনাটি  পারিবারিক শত্র“তার কারণে সংঘটিত হয়েছে। দুই ভাইয়ের মধ্যে দ্ব›েদ্বর জের ধরে ওই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ তদন্ত করে জানতে পেরেছে।
 

প্রিন্ট

আরও সংবাদ