খুলনা | রবিবার | ১৫ নভেম্বর ২০২৬ | ১ অগ্রাহায়ণ ১৪৩৩

সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্কের পুকুরে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০১:১৭ এ.এম | ১৫ নভেম্বর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কের পুকুরে আয়োজিত সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন। নগরবাসীকে শারীরিক পরিশ্রমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কেসিসি’র তত্ত¡াবধানে পরিচালিত ‘স্বাস্থ্যকর শহর’ প্রকল্পের আওতায় এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক সাঁতার প্রতিযোগিতা আয়োজন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, আমরা খুলনা শহরকে একটি স্বাস্থ্যকর ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। বিশেষ করে শহরে যত পুকুর আছে, এগুলোকে আমরা পরিষ্কার ও পরিচ্ছন্ন করে স্বাস্থ্যসম্মতভাবে গড়ে তুলছি। তিনি খুলনা শহরকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে বাস্তবায়িত কার্যক্রম ধরে রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। এছাড়া সোলার এনার্জি পার্কে নতুন করে সোলার স্থাপন করে আলোকিত করার উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সোলার পার্কটি একটি মডেল পার্ক হিসেবে গড়ে তোলা হবে। 
উল্লেখ্য, সাঁতার একটি সহজ ও আনন্দদায়ক শারীরিক ব্যায়াম, যা সব বয়সের মানুষ নিয়মিত চর্চা করতে পারেন। পাড়া মহল্লার পুকুরকে কাজে লাগিয়ে এলাকাবাসীকে নিয়মিত শারীরিক চর্চায় আগ্রহী করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় ২টি গ্রæপে সর্বমোট ২০ জন সাঁতারু অংশ নেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ অনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা স্থপতি রেজবিনা খানম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলদি সিটি প্রকল্পের প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, হেলদি সিটি ফোরামের আহŸায়ক মাহফুজুর রহমান মুকুল ও সদস্য সচিব এড. মাসুম বিল্লাহসহ ফোরামের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ১৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলমান পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর তিন মাসের পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে তিনি পরিদর্শনে বের হন। এছাড়া পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, সমাজসেবক মোঃ মিরাজ ঢালী, বেল্লাল তালুকদার, মোঃ আব্দুল কুদ্দুস, বাদল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ র‌্যালিতে অংশগ্রহণ করেন। 

প্রিন্ট

আরও সংবাদ