খুলনা | রবিবার | ১৫ নভেম্বর ২০২৬ | ১ অগ্রাহায়ণ ১৪৩৩

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে

ডায়াবেটিক সমিতি খুলনার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি |
০১:২০ এ.এম | ১৫ নভেম্বর ২০২৬


খুলনায় ডায়াবেটিক সমিতির উদ্যোগে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় র‌্যালি শেষে ডায়াবেটিস সমিতি খুলনার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। 
ডায়াবেটিক সমিতি খুলনার আহবায়ক এড. এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত ও খুলনার সিভিল সার্জন ডাঃ মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা ডায়াবেটিস রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন।
বক্তব্য রাখেন পরিচালনা পরিষদ নির্বাহী সদস্য মোহাম্মদ ফখরুল আলম, উদযাপন কমিটির আহবায়ক ডাক্তার মোঃ মোস্তফা কামাল, এড. এম এ মালেক, সদস্য সচিব ফেরদৌস আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মনজুর হাসান অপু, ইঞ্জিনিয়ার শামীম আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় করেন মোহাম্মদ এম এ পলাশ।

প্রিন্ট

আরও সংবাদ