খুলনা | সোমবার | ১৬ নভেম্বর ২০২৬ | ২ অগ্রাহায়ণ ১৪৩৩

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় সাড়ে ৩ লাখ কৃষক পাচ্ছেন স্মার্ট কার্ড

নিজস্ব প্রতিবেদক |
০৬:২২ পি.এম | ১৫ নভেম্বর ২০২৬


খুলনা জেলায় মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩২ জন কৃষককে স্মার্ট কৃষক কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা প‚রণে বর্তমানে অ্যাপসের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হুরে জান্নাত জেলার সকল হাসপাতালে অগ্নিদুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চলমান ওএমএস কার্যক্রমে মনিটরিং আরও বাড়ানোর তাগিদ দেন তিনি। এছাড়া দাকোপের পানখালী ‘এসডিজি গ্রাম’ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরকে তাদের নির্ধারিত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে মনোযোগী হওয়ার আহŸান জানান জেলা প্রশাসক। চলমান ডেঙ্গু পরিস্থিতির অবসানে প্রতিটি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি গঠন এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও তিনি উলে­খ করেন।

সভায় সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামান জানান, খুলনায় হাম ও ডেঙ্গুর সংক্রমণের ভয়াবহতা ধীরে ধীরে কমে আসছে। ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান আরও সফলভাবে বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান সভায় জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধকালীন গত মাসে জেলায় ৩৯টি মোবাইল কোর্ট এবং ১৩৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় ১২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ