খুলনা | সোমবার | ১৬ নভেম্বর ২০২৬ | ২ অগ্রাহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক |
০৬:৪৯ পি.এম | ১৫ নভেম্বর ২০২৬


চুয়াডাঙ্গায় ৭২ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় ফারুক হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন দামুড়হুদা উপজেলার ঝাঁজাডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৫ অক্টোবর রাতে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কোর্ট মোড়ে অবস্থান নেয়। এ সময় একটি ব্যাগভর্তি মাদকসহ ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল­াশি করে ভারতীয় ৭২ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাদী হয়ে ফারুক হোসেনের নাম উলে­খ করে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ইব্রাহিম আলী ২০১৮ সালের ২৮ নভেম্বর ফারুক হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলায় মোট আটজন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

প্রিন্ট

আরও সংবাদ