খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

আশাশুনিতে পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৬ পি.এম | ১৫ নভেম্বর ২০২৬


আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে ৩ আসামীকে গ্রেফতার করেছে। রোববার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী উপজেলার বেউলা গ্রামের আমানুর হোসেনের ছেলে ইমন হোসেন, মুন্না শেখের ছেলে রিয়াদ হোসেন ওরফে আতিক ও কুলতিয়া গ্রামের অজিত ঘোষের ছেলে ইন্দ্রজিৎ ঘোষকে গ্রেফতার করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ