খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

রূপসায় বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প

রূপসা প্রতিনিধি |
১১:৪৬ পি.এম | ১৫ নভেম্বর ২০২৬


রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা স্কুল মাঠে দিনব্যাপী বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। 
বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস পরিচালিত রূপসা উপজেলার তিলকে অবস্থিত রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। সকালে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজক জি এম কামরুজ্জামান টুকু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খাঁন জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা সদস্য আরিফুর রহমান আরিফ, ঘাটভোগ ইউনিয়ন আহবায়ক এস এম এ মালেক, সদস্য সচিব মিকাইল বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দু, হাসপাতালের কো অর্ডিনেটর মার্কেটিং এন্ড পাবলিক রিলেশনের মোঃ মুশফিকুর রহমান, বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইক।
ডোবা ওয়ার্ড বিএনপি’র সভাপতি প্রাণ গোপাল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মুন্না সরদারের পরিচালনায় বক্তৃতা করেন প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস, ইসরাইল বাবু, গোবিন্দ বিশ্বাস, শাহিনুর রহমান, অলোক বিশ্বাস, জিএম হিরোক, সাগর দাস সঞ্জীত, বিকাশ দাস, নরেশ দাস, পংকজ শিকদার, কানাই বৈরাগি প্রমুখ। 
সেবা ক্যাম্পে রোগী দেখেন ডাঃ মফিজুর রহমান। ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক দুস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের জন্য বাছাই এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ