খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচার ও উপকূল সুরক্ষার দাবিতে মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি |
১১:৪৬ পি.এম | ১৫ নভেম্বর ২০২৬


৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচার ও অধিকার সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’-এর সহযোগিতায় উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরাম এই কর্মসূচির আয়োজন করে।
”একটাই পৃথিবী একটাই প্রাণ, জলবায়ু ন্যায্যতায় গাই জয়গান”, “প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যায্যতায় হোক সমাধান”, “কার্বন দূষণ রোধ করি, জলবায়ু ন্যায্যতা হোক সর্বোপরি”, “ক্ষতিপূরণ নয় শুধু দয়া দান, জলবায়ু ন্যায্যতায় আমাদের সম্মান” এবং “সবুজ পৃথিবী সবার অধিকার, মানব না আর জলবায়ু অবিচার” এমন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও খালি কলস নিয়ে এলাকার শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা বাংলাদেশ ও দেশের উপকূলীয় জনগোষ্ঠীর জন্য জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার জোরালো দাবি জানান সরকারের কাছে এবং বিশ্ব নেতৃবৃন্দের প্রতি।উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রভাষক লুৎফা ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভা বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আবুল হাশেম, গাজী শহিদুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন, মুহাম্মদ শফিয়ার রহমান, আবু হুরায়রা বাদশা, এমএম আব্দুস সামাদ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, খোরশেদ আলম, শরীফা উর্মী, আবু হানিফ মিলন, তাকিয়া জামান, খাদিজা খাতুন। এছাড়াও লিডার্স এর প্রজেক্ট অফিসার ইসমত আরা জবা, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন, নাসরিন আক্তার ও রাসেল হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
 

প্রিন্ট

আরও সংবাদ