খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

দারুল উলুম চিতলমারী মাদরাসার ওয়াজ মাহফিল ১৬ ও ১৭ নভেম্বর

চিতলমারী প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ১৫ নভেম্বর ২০২৬


বাগেরহাটের দারুল উলুম চিতলমারী মাদরাসার ৫৭তম ওয়াজ মাহফিল ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। মাদরাসা চত্বরে বাদ আসর এ মাহফিল শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। 
সোমবার (১৬ নভেম্বর) প্রথমদিনে তাশরিফ (ওয়াজ করবেন) আনবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ঈমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস, ঢাকার মাওলানা মাসুদুর রহমান আইয়ুবী, গওহরডাঙ্গা মাদ্রাসার মাওলানা মাহমুদুল হাসান খান ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্বিতীয়দিনে তাশরিফ (ওয়াজ করবেন) আনবেন গওহরডাঙ্গা মাদ্রাসার মাকসুদুল হক, ঢাকার মাওলানা ওমর ফারুক, খুলনার মুফতি জিহাদুল ইসলাম ও শাইখুল হাদিস জামিয়া রহমানিয়ার আল্লামা মামুনুল হক। এ ছাড়া উক্ত মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বুজুর্গাানে তাশরীফ আনবেন। মাহফিলে সভাপতিত্ব করবেন দারুল উলুম চিতলমারী মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান। মাহফিল সম্পর্কে যে কোন প্রয়োজনে ০১৩২৩-৪৯০২৪৯ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ