খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশে পুলিশ সুপার

মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ নানা সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৫১ পি.এম | ১৫ নভেম্বর ২০২৬


শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর থানার আয়োজনে রোববার সকালে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সমাবেশের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকারের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহক্ষায়ক মোঃ আব্দুর রউফ, সোনালী গ্রæপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল সিয়াম। অনুষ্ঠানে শিক্ষর্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শেখ সাদী ও ফাতিমা জামান। এসময় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাত তুলে শপথ বাক্য পাঠ করেন।
প্রধান অতিথি পুলিশ সুপার বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বাল্যবিবাহ কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলে। অন্যদিকে ইভটিজিং ও সাইবার বুলিংয়ের মাধ্যমে অনেকেই সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পুলিশের একার পক্ষে এসব অপরাধ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়। এ জন্য পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে। কাজেই প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে এসব অপরাধ প্রতিরোধে কাজ করতে হবে। কোথাও মাদক ব্যবসা, বাল্যবিবাহ, ইভটিজিং কিংবা অনলাইনে হয়রানির ঘটনা ঘটলে তা গোপন না রেখে দ্রুত পুলিশকে জানাতে হবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড ও নৈতিক শিক্ষার প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, পথের শেষ পর্যন্ত যেতে হবে, যেতে যেতে পথ থেকে হারিয়ে গেলে হবেনা। লক্ষ্য অর্জনের জন্য অধ্যবসায় দরকার। অধ্যবসায় ছাড়া লক্ষ্য অর্জন সম্ভব নয়। একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে তোমাদেরকে সুনাগরিক হতে হবে। আজকে যে শপথ করলে সেই শপথ মেনে চলবে। তাহলে অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ।
এসময় জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

প্রিন্ট

আরও সংবাদ