খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী

নগর বিএনপি’র আলোচনা সভা ও দোয়া আগামীকাল মঙ্গলবার

খবর বিজ্ঞপ্তি |
১২:১৫ এ.এম | ১৬ নভেম্বর ২০২৬


আফ্রো-এশিয়া-ল্যাটিন আমেরিকার নির্যাতিত ও নিপীড়িত মানুষের অবিসংবাদিত নেতা মজলুম মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে খুলনা মহানগর বিএনপি। আগামী ১৭ নভেম্বর বেলা ১১টায় নগরীর ৬ কেডি ঘোষ রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নগর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে খুলনা মহানগর বিএনপি, থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভ‚মিকা ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ