খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষের অনুষ্ঠানমালা ১৯ নভেম্বর উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:১৫ এ.এম | ১৬ নভেম্বর ২০২৬


বাংলা সাহিত্যের বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ গণশিল্পী সংস্থা, খুলনার উদ্যোগে “কবি সুকান্ত  ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন কমিটি, খুলনার আয়োজনে খুলনার শহীদ হাদিস পার্কে আগামী ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতি, শুক্র ও শনিবার  প্রতিদিন বিকেল চারটায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা আগামী ১৯ নভেম্বর উদ্বোধন করবেন দেশ বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জননেতা নজরুল ইসলাম মঞ্জু। 
অনুষ্ঠানমালায় আরও অংশগ্রহণ করবেন গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় সভাপতি নাট্যজন খায়রুল আলম সবুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরওয়ার মুর্শেদসহ বিভিন্ন অতিথিবৃন্দ। কবির জন্মশতবর্ষের এই অনুষ্ঠানমালায় সংহতি প্রকাশ করে খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক সংগঠন সমূহ বিভিন্ন পরিবেশনা নিয়ে অংশ গ্রহণ করবেন। অনুষ্ঠানমালায় আবৃত্তি, সুকান্তের কবিতা থেকে গান, গণসঙ্গীত, নজরুল সঙ্গীত, লালন গীতি, নৃত্য ও আরণ্যক ঢাকা পরিবেশিত কবির কবিতার নাট্যরূপ অবলম্বনে “একটি মোরগের কাহিনী” নাটক মঞ্চস্থ হবে। সকলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ