খুলনা | সোমবার | ১৬ নভেম্বর ২০২৬ | ২ অগ্রাহায়ণ ১৪৩৩

কুয়েটে আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লালন শাহ হল

খবর বিজ্ঞপ্তি |
১২:১৬ এ.এম | ১৬ নভেম্বর ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ নভেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ফাইনালে একক ও দ্বৈত-উভয় ইভেন্টেই অমর একুশে হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার  গৌরব অর্জন করেছে লালন শাহ হল। ফাইনাল প্রতিযোগিতার একক ইভেন্টে লালন শাহ হলের মিজাইল শেখ সরাসরি ২-০ সেটে অমর একুশে হলের শরিফকে পরাজিত করেন। অন্যদিকে, দ্বৈত ইভেন্টে লালন শাহ হলের মিজাইল শেখ ও অনিক ভট্টাচার্য জুটি ২-১ সেটে অমর একুশে হলের ফাহিম ও জারিফ জুটিকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করেন। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য লালন শাহ হলের মিজাইল শেখ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং অমর একুশে হলের জারিফ রাইজিং প্লেয়ার নির্বাচিত হন। খেলা চলাকালে অমর একুশে হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস ইনাম উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতা গড়ে তোলে। আন্তঃহল এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি হলগুলোর মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।” এ সময় পরিচালক (ছাত্রকল্যাণ) দপ্তরের উপ-পরিচালক রাজন কুমার রাহা বলেন, “এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স¤প্রীতি ও সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে অভিনন্দন জানাই।” অনুষ্ঠানে লালন শাহ হলের সহকারী প্রভোস্টগণ, পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের উপ-পরিচালক রাজন কুমার রাহা ও মোঃ মাহমুদুল আলমসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা ও আম্পায়ারের দায়িত্ব পালন করেন শারীরিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ রায়হানুল ইসলাম, উপ-পরিচালক (শারীরিক) মোঃ হেলাল ফকির এবং ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর মোঃ আজিজুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ জালাল মুন্সি।

প্রিন্ট

আরও সংবাদ