খুলনা | সোমবার | ১৬ নভেম্বর ২০২৬ | ২ অগ্রাহায়ণ ১৪৩৩

নগরীতে মোবাইল ল্যাবরেটরি ভ্যান চুরিকালে আটক দু’জনের কারাদন্ড

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৩ এ.এম | ১৬ নভেম্বর ২০২৬


বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা বিভাগের আওতাধীন মোবাইল ল্যাবরেটরি ভ্যান (ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার) চুরিকালে রমজান শেখ (২৩) ও গোলাম রসুল (২৬) নামে দুইজনকে হাতেনাতে আটকের পর সাজা দিয়েছে আদালত। খুলনা বিভাগীয় সিএসডি গুদামের বাউন্ডারির মধ্যে টিনশেড গ্যারেজে রাখা ভ্যানটি গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চুরি করে নিয়ে যাওয়ার সময় এদের আটক করা হয়। 
জানা গেছে, সাতক্ষীরা জেলায় খাদ্য নমুনা পরীক্ষা কার্যক্রম পরিচালনা করার সিডিউল থাকায় গাড়ি চালক নিরাপদ খাদ্য অফিসারের অনুমতি সাপেক্ষে সিএসডি গুদামে রাখা ছিল । সেখান থেকে মোবাইল ভ্যানটি খুলনা সার্কিট হাউসে আনার জন্য গত শুক্রবার রাত সাড়ে ৮টায় চালক গ্যারেজে প্রবেশ করেন। মোবাইল ভ্যানের কাছাকাছি পৌঁছালে গ্যারেজের মধ্যে মানুষের কথা শুনতে পেয়ে তিনি নিরাপদ খাদ্য অফিসারকে বিষয়টি অবহিত করেন। নিরাপদ খাদ্য অফিসার তাৎক্ষণিক সিএসডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ম্যানেজারকে মোবাইল ফোনের মাধ্যমে জানান। কিছুক্ষণের মধ্যে গাড়িচালক কর্তৃক সেখানকার নিরাপত্তা প্রহরী অন্যান্য কর্মচারীদের সহায়তায় রমজান শেখ (২৩) এবং গোলাম রসুল (২৬) নামে  দুই জনকে চুরিরত অবস্থায় গ্যারেজের মধ্যে হাতেনাতে আটক করা হয়। পরে আটকদের খালিশপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে গত শনিবার রাতে নিয়মিত মামলা দায়ের করা হয়। 
থানা থেকে জানানো হয় রোববার দুপুর ১২টায় অভিযুক্ত দুইজনকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট খুলনার (৩য় আদালত) প্রেরণ করা হয়েছে। বিকেল ৩টায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, খুলনা সংক্ষিপ্ত বিচারিক পদ্ধতিতে অভিযুক্ত দুইজনকে আট মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

প্রিন্ট

আরও সংবাদ