খুলনা | সোমবার | ১৬ নভেম্বর ২০২৬ | ২ অগ্রাহায়ণ ১৪৩৩

জলবায়ু ক্ষতিপূরণ ও উপকূলবাসীর অধিকার দাবিতে খুলনায় নৌকায় মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৭ এ.এম | ১৬ নভেম্বর ২০২৬


জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিপূরণ, পর্যাপ্ত অর্থায়ন ও উপক‚লীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে খুলনায় নৌকায় মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় প্রতীকী প্রতিবাদ হিসেবে নৌকায় প্রদর্শন করা হয় খালি মাটির কলসি।
রোববার দুপুরে নগরীর প্রাণ ভৈরব নদের জেলখানা ফেরিঘাটে এ কর্মসূচির আয়োজন করে ক্লাইমেট অ্যাকশন ফোরাম খুলনা জেলা কমিটি। সহযোগিতা করে বেসরকারি সংস্থা লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এ্যান্ড এ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে এ কর্মস‚চি পালন করা হয়।
কর্মসূচিতে নৌকার ওপর খালি মাটির কলসি, ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এর মাধ্যমে উপক‚লীয় অঞ্চলের সুপেয় পানির সংকট, লবণাক্ততা, নদীভাঙন ও নাব্যতা হ্রাসসহ জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা ও কার্বন নিঃসরণের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। একই সঙ্গে নদীর গতিপথ পরিবর্তন, নাব্যতা হ্রাস, লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ¡াসের মতো দুর্যোগও উপক‚লীয় মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে।
তারা বলেন, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিম উপক‚লের মানুষ সুপেয় পানির সংকট, কৃষি জমিতে লবণাক্ততা, জীবিকার অনিশ্চয়ুা ও পরিবেশগত বিপর্যয়ের মতো নানা সমস্যায় ভুগছেন।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের জন্য বাংলাদেশের মানুষ দায়ী নন। অথচ এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন উপক‚লের বাসিন্দারা। তাই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে তা পৌঁছে দিতে হবে।
তাদের ভাষ্য, এই অর্থ কোনো দান, ঋণ বা অনুদান নয়; এটি ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় কার্যকর অভিযোজন ব্যবস্থা ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে।
ক্লাইমেট এ্যাকশন ফোরাম খুলনা জেলা কমিটির সভাপতি কৌশিক দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম মন্ডলের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানান নারী নেত্রী সিলভি হারুন, জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ হেদায়েত হোসেন মোল্লা, সাংবাদিক আনিসুর রহমান কবির ও হুমায়‚ন কবির, তরুণ নেতা তাসমিন জেরিন এবং লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুণ্ডু, প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আক্তার লিনা ও প্রকিউরমেন্ট এ্যান্ড এ্যাডমিন অফিসার মোঃ শওকত হোসেন। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

প্রিন্ট

আরও সংবাদ