খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জসহ সারাদেশে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ফকিরহাটে লাঠি মিছিল

ফকিরহাট প্রতিনিধি |
১১:৫৪ পি.এম | ১৬ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জসহ সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বাগেরহাটের ফকিরহাটে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার বিকেলে ফকিরহাট ডাকবাংলো মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ফকিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকবাংলো মোড়ে এসে শেষ হয়। মিছিল চলাকালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে ডাকবাংলো মোড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ফকিরহাট উপজেলা বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ। তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহŸান জানান তিনি। কর্মসূচিতে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, ফকিরহাট আহবায়ক কাজী মঈন উদ্দিন মেরুসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ