খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

শ্যামনগর প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ১৬ নভেম্বর ২০২৬


শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মিজ কাউসার আজিজ। সোমবার বেলা ১১টায় তিনি পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
জেলা প্রশাসক বলেন, ঐক্য ছাড়া কোন জাতি এগোতে পারে না। তিনি সামান্য স্বার্থের জন্য নিজেদের মধ্যে দূরত্ব তৈরি না করে বরং এলাকার উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহŸান জানান। উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কমকর্তা, সুশীল সমাজ প্রতিনিধি, শিক্ষকবৃন্দ, সাংবাদিক  এবং এনজিও সমন্বয়কসহ নানা শ্রেণির পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় পদ্মপুকুরের উপকুল রক্ষা বাঁধ সংস্কার, শিক্ষার মান উন্নয়ন, সরকারি জমির ব্যবস্থাপনা, খেলার মাঠ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ের উপর তিনি দিকনির্দেশনামূলক কথা বলেন। 
উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনিরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী, স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, কোস্টগার্ড কমান্ডার লেঃ মাহাবুব, সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক সোলায়মান কবীর, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, চেয়ারম্যান আমাজদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জিয়াদ আলী, আনছার ভিডিপি কর্মকর্তা আলমগীর হোসেন, নৌ-পুলিশের ইনচার্জ হাফিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ছামিউল আযম মনির, সামরিক গোয়েন্দা বিভাগের আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এদিকে মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান। এসময় শ্রেণিকক্ষে পাঠরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূলক কথা বলার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছ রোপণ করেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন এবং রেকর্ডরুমসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরবর্তীতে শ্যামনগর থানা পরিদর্শন করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ