খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

আশাশুনিতে সন্ত্রাস বিরোধী মামলার আসামীসহ গ্রেফতার ২

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ১৬ নভেম্বর ২০২৬


আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইন মামলার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সদর ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি আশাশুনি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মুরশিদ আলমকে এবং পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামী শ্রীকলস গ্রামের বাবুল হোসেনের ছেলে মোর্ত্তাজুল ইসলামকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ