খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

বাগেরহাটে কলসি নিয়ে প্রান্তিক জনগোষ্ঠির অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৫৫ পি.এম | ১৬ নভেম্বর ২০২৬


বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসন, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে মোংলার দক্ষিন কাইনমারি এলাকায় পশুর নদীর পাড়ে উপকূলীয় নারী এবং জেলেরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। 
অংশগ্রহণকারীরা সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা, জেলে জীবন এবং মৎস্য সম্পদ ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করার দাবি জানান। সেই সাথে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠিকে আর্থিক অনুদানের মাধ্যমে প্রতিষ্ঠিত করার দাবি জানান। পাশাপাশি শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে নারী, জেলে, আদিবাসী ও কৃষকের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে সরকারকে ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

প্রিন্ট

আরও সংবাদ