খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আইনজীবীদের মানববন্ধন

দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৫৫ পি.এম | ১৬ নভেম্বর ২০২৬


দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে  বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট জেলা আইনজীবী  ফোরামের উদ্যোগে সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারও আইনজীবী সমিতির কার্যালয় সামনে এসে শেষ হয়। 
সেখানে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ওয়াহিদুজ্জামান দিপু, জেলা আইনজীবী ফোরামের আহবায়ক আলতাফ হোসেন, আইনজীবী মহসিন আলী, আব্দুল ওয়াদুদ মুক্তা, এম এ জিন্নাহ নজরুল ইসলাম কাজল, আব্দুল মান্নান হাওলাদার, এনায়েত হোসেন, মনিরুজ্জামান, আব্দুল ওলিসহ আরও অনেকে। বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সা¤প্রতিক সময়ে দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদের এদেশে ঠাঁই হবে না। যে কোন মূল্যে এদেরকে প্রতিহত করতে হবে।

প্রিন্ট

আরও সংবাদ