খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক

পাইকগাছা প্রতিনিধি |
১১:৫৬ পি.এম | ১৬ নভেম্বর ২০২৬


পাইকগাছার কপিলমুনি ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে উপজেলার নাছিরপুর থেকে ২৫৫ পিস ইয়াবাসহ নিলুফার ইয়াসমিন (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ রোববার রাত সোয়া ১০ টার দিকে নাছিরপুরস্থ মোঃ আনারুল ইসলাম কালুর বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ তার বাড়ির বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালিয়ে কিছু ইয়াবা উদ্ধার করে। এসময় আনারুল বাড়িতে না থাকায় তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে আটকের পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে সর্বমোট ২৫৫ পিস ইয়াবা উদ্ধার করে। এব্যাপারে ইন্সপেক্টর মোঃ হাসানুজ্জামান জানান, মাদকদ্রব্য নির্মূলসহ সব ধরনের অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ