খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

বিশিষ্ট আইনজীবী খান মনিরুজ্জামানকে তেরখাদা বহুমুখী কল্যাণ সমিতির সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক |
১২:২৮ এ.এম | ১৭ নভেম্বর ২০২৬


খুলনা জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী খান মনিরুজ্জামান বাংলাদেশ ট্যাক্স ‘ল’ ইয়ার নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কর আইনজীবীদের কেন্দ্রীয় সংগঠন খুলনাস্থ তেরখাদা বহুমুখী কল্যাণ সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। নেতৃবৃন্দ এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর কেসিসি মার্কেটস্থ সমিতির কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।  
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ ওলিউর রহমান। বক্তৃতা করেন অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি বাংলাদেশ ট্যাক্স ‘ল’ ইয়ার নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজীবী খান মনিরুজ্জামান। সম্মানিত অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোল্লা আবুল বাশার। কল্যাণ সমিতির সভাপতি মোঃ রবিউল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স ম এনামুল হকের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত সহকারী ট্রফিক অফিসার আবুল কালাম আজাদ, তেরখাদা বহুমুখী কল্যাণ সমিতির নেতা শেখ আব্দুল আজিজ, সিরাজুল ইসলাম সেন্টু, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম আবু হারুনার রশীদ, বিশিষ্ট আইনজীবী নাজমুল হুদা প্রমুখ। 

প্রিন্ট

আরও সংবাদ