খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

আল-হেরা একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকীতে কুরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত ও সাংস্কৃতিক সন্ধ্যা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৮ এ.এম | ১৭ নভেম্বর ২০২৬


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনার খালিশপুরে আল- হেরা একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০র্টা থেকে রাত পর্যন্ত মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী পবিত্র কুরআর্ন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, ইসলামিক কুইজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া রশিদিয়া গোয়ালখালী খুলনার মুহাদ্দিস সাইখুল হাদিস আব্দুর।
অত্র মাদ্রাসার সাংস্কৃতিক শিক্ষক মুফতি মনোয়ার্র হোসাইন-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নামিরা জামে মসজিদ সোনাডাঙ্গা খুলনার ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামী সঙ্গীত ও কুইজ প্রতিযোগিতা দর্শকদের মুগ্ধ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মনিরুজ্জামান মেজবাহ, হাফেজ মাওলানা এহসানুর রহমান, হাফেজ মাওলানা মুফতি আল আমিন হোসাইন, হাফেজ মাওলানা মাসুদুর রহমান, তারিকুজ্জামান, নয়ন হুসাইন, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা নুরুন্নর্বী হোসাইন, হাফেজ ইব্রাহিম খলিল প্রমুখ। 

প্রিন্ট

আরও সংবাদ