খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

আসাসের আসর অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
১২:২৯ এ.এম | ১৭ নভেম্বর ২০২৬


খুলনার ঐতিহ্যবাহী আলোড়ন সাহিত্য-সাংস্কৃতি সংসদ (আসাস)-এর ১১২৬তম সাপ্তাহিক সাহিত্য সভা রোববার মুসলমানপাড়ার আশরাফুল ল্যাবরেটরীতে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি চৌধুরী ফরিদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম নজরুল ইসলামের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম জাহের ডাবলু। বিশেষ অতিথি ছিলেন খন্দকার আতিয়ার রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন আলোড়নের প্রতিষ্ঠাতা ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ, আহম্মেদ মনন, জুলিয়া পারভীন সুমি, অশোক কুমার বসু, শেখ গোলাম রসুল খোকন, মোঃ আবুল হোসেন ফিরোজ, শেখ মোঃ মনিরুজ্জামান, মেহরাবুল ইসলাম চপল, এস এম আব্দুর রহমান খোকন, জামিল আহমেদ, কাজী শহীদুল ইসলাম, শেখ আতাউর রহমান, শহিদুল ইসলাম, সাইদুর রহমান, চৌধুরী ফারদিন লাবিব, দিলরুবা ইয়াসমিন কলি, জিনিয়া বিশ্বাস, শেখ শমি হাসাইন বাবু, ফিরোজ আহমেদ, জুলিয়া আক্তার প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ