খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনায় কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

তথ্য বিবরণী |
১২:২৯ এ.এম | ১৭ নভেম্বর ২০২৬


ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশের আয়োজনে কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয় খুলনা পাবলিক কলেজ অডিটোরিয়ামে সোমবার সকালে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের তরুণরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। বিতর্ক চর্চার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে কথা বলা, সুন্দরভাবে যেকোন বিষয় উপস্থাপন করার দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী অর্জন করা যায়। তাই ক্রমাগত চর্চার মাধ্যমে নিজেদেরকে আগামীর উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অংশগ্রহণকারী তার্কিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তরুণ বয়সই শেখার উপযুক্ত সময়। ইতিবাচক কিছু শেখার জন্য আজ একটু পরিশ্রম করলে ভবিষ্যতের অবারিত সম্ভাবনা ও সফলতার পথ তোমাদের জন্য উন্মুক্ত হবে।
খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মুনির আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক ড. মোঃ রিয়াদুল মাহমুদ ও উধ্বর্তন কর্মকর্তা ফুয়াদ হোসেন। স্বাগত বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম। বিতর্ক প্রতিযোগিতায় খুলনার ১০টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
 

প্রিন্ট

আরও সংবাদ