খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

কালিগঞ্জে পানিতে ডুবে দু’বছর বয়সী কন্যা শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৬ এ.এম | ১৭ নভেম্বর ২০২৬


সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নেঙ্গী গ্রামে পানিতে ডুবে কুরাইশী আক্তার নামে দুই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। মৃত শিশু কুরাইশী আক্তার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী মাহবুবুর রহমানের  মেয়ে। পরিবারিক ও স্থানীয়  সূত্রে জানা যায় দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। বেলা একটার দিকে শিশু কুরাইশী পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান।
 

প্রিন্ট

আরও সংবাদ